ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২৬,  11:14 AM

news image

ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। গ্রুপ এফের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দিয়েছে ইউরোপের দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় তারা। মেক্সিকোর মন্টেরির এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারির গোলে লিড নেয় দলটি। এরপর ৩০ মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান বাড়ান, ভিক্টর গিওকেরেসের পাস থেকে সহজেই জালে বল পাঠান তিনি। প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে ওমর রেকিকের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় তিউনিসিয়া। হ্যানিবাল মেজব্রির সহায়তায় ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি আফ্রিকার দলটি। ৫৯ মিনিটে ইসাকের পাস থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ভিক্টর গিওকেরেস। এরপর ম্যাচের ৮৪ মিনিটে ম্যাটিয়াস সভানবার্গ গোল করে জয় নিশ্চিত করেন। যোগ করা সময়ে আবারও আঘাত হানেন ইয়াসিন আয়ারি। ৯০+৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচে পরিসংখ্যানেও এগিয়ে ছিল সুইডেন। ১৩টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে, যেখানে তিউনিসিয়ার ৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। পাসিং ও আক্রমণে ধারাবাহিকতা ধরে রেখেই জয় তুলে নেয় তারা। এই জয়ে গ্রুপ এফে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ শুরু করল তিউনিসিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম