ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম সভায় যেসব সিদ্ধান্ত হলো

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৬,  10:55 AM

news image

মাত্র ছয় মাসের মাথায় ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচিত কমিটি। এমন সিদ্ধান্তের নেপথ্যে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে অধিনায়ক করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম এখন নতুন ভূমিকায়। অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও অনিয়মের অভিযোগে তিনিসহ ক্রীড়া সংগঠকদের বড় একটি অংশ সরে দাঁড়ায়। বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হয়ে গতকাল মঙ্গলবার তার নেতৃত্বে প্রথম সভা হয়েছে। এরপর কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র করার কথা জানিয়েছেন সভাপতি তামিম। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন তানজিল। প্রথম সভা শেষে নিজেদের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে তানজিল বলেছেন, ‘ব্যাংকের সিগনেটরি (দাপ্তরিক কাজ পরিচালনায় আইনিভাবে অনুমোদিত ব্যক্তি) থাকতে হয়। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি (তামিম) এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন (সিগনেটরি হিসেবে)।’ অ্যাড-হক কমিটির মেয়াদ তিন মাস, ওই সময়ের ভেতর তারা নতুন নির্বাচনের আয়োজন করবে। ফলে এর মধ্যে আইসিসি ও এসিসিতে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) পদাধিকার বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম।  তানজিল জানিয়েছেন, ‘আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকতে হয় বোর্ড থেকে। আমাদের সভাপতি তামিম ইকবালকে মনোনীত করেছি। আইসিসি থেকে তারা আমাদের গাইড করেছেন, যেহেতু আমরা একটি অ্যাড-হক কমিটি, নির্বাচিত কমিটি না, তাই সিইও থাকলে ভালো হয়। সেটাও আজকে আমরা অনুমোদন করেছি।’ এ ছাড়া আগামী বুধবার বাংলাদেশে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজ ও লিগ্যাল কাউন্সিল নিয়ে তানজিল জানান, ‘নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আমরা আপডেট নিয়েছি। আগামী সভায় বিস্তারিত আলাপ করব।’ একইভাবে লিগ্যাল কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েও পরের সভায় আলোচনার কথা রয়েছে। সেই সভাও হবে বুধবার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম