ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তাইজুলের জোড়া আঘাতে চাপে ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২২,  5:53 PM

news image

দীর্ঘ সাত বছর পর ঘরের মাঠে টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধান জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে বোলিং করতে নেমেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরেছে টাইগার বোলাররা। স্পিনার তাইজুলের জোড়া আঘাতে ভারতীয় ওপেনার শুভমন গিল ও বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে গেছেন। তবে শুরু থেকেই ভালো করছিল ভারতীয় দুই ওপেনার। ওপেনিং জুটিতেই ৪১ রান তুলে নেয় এই দুই ব্যাটার। ইংনিসের ১৪তম ওভারে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। তাইজুলের ফুলার লেন্থে করা বলটা প্যাডলড সুইপ করে ইয়াসির রাব্বির হাতে ক্যাচে দিয়ে ২০ রানে ফিরে যান শুভমান গিল। এরপরই ভারতীয় ব্যাটারদের চেপে ধরে টাইগাররা। ভারতীয়দের ব্যাটিং লাইনআপ ক্রমেই ভেঙে পড়ে। এর পাঁচ ওভার পরই আঘাত হানেন খালেদ আহমেদ। লোকেশ রাহুলকে ফেরান ২২ রানে। ১৯তম ওভারে রাহুলকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান এই বোলার। তৃতীয় উইকেট জুটিতে মাত্র এক রানে ফেরেন যান বিরাট কোহলি। তাইজুলের ঘূর্ণিতে লেগ বি ফোরের ফাঁদে পড়ে বেশিক্ষণ টিকতে পারেননি ভারতের সেরা এই ব্যাটার। রিভিউ নিয়েও তার শেষ রক্ষা হয়নি। প্রথম ইনিংস শেষে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৫ রান। এর আগে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১০১তম ক্রিকেটার হিসেবে টেস্টের অভিষেক ক্যাপ পরেন জাকির হাসান। খেলার শঙ্কা না থাকলেও শেষ পর্যন্ত মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম