ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর

#

২৮ জুন, ২০২৬,  4:10 PM

news image

প্রতিবাদে মাঠে বসে খেলা দেখলেন নারী শিক্ষার্থীরা

এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে হলের মাঠে গিয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। ছবি: সমকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মাঠে ফিফা ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু মিয়ার বিরুদ্ধে একদল সাবেক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে একজন নারীও ছিলেন। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে হলের মাঠে গিয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।


এর আগে শুক্রবার রাতে হলের মাঠে খেলা দেখতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষার্থীকে হেনস্তা করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


অভিযোগকারী সাবেক শিক্ষার্থীদের একজন মুহতাসিন বিল্লাহ ইমন বলেন, শুক্রবার রাতে নরওয়ে-ফ্রান্সের ম্যাচ দেখতে তারা ছয়জন শহীদুল্লাহ হলে যান। হলের রেজিস্টারে নাম লিখে বৈধভাবে প্রবেশ করার পরও হলের কয়েকজন শিক্ষার্থী তাদের ঘিরে ধরে মাঠ ছেড়ে যেতে চাপ দেন। তাদের সঙ্গে থাকা এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করা হয়। অভিযুক্তদের মধ্যে হল সংসদের সমাজসেবা সম্পাদক ও শিবির নেতা সাজু মিয়া ছিলেন বলে অভিযোগ করেন তিনি।


ইমন আরও বলেন, তাদের সঙ্গে থাকা এক ব্যক্তি জানালে যে ওই নারী তার স্ত্রী, তারপরও তাদের চলে যেতে বলা হয়। পরে হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন এবং লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।


তবে অভিযোগ অস্বীকার করেছেন সাজু মিয়া। তিনি বলেন, গভীর রাতে একজন নারীকে নিয়ে ছেলেদের আবাসিক হলের মাঠে অবস্থান করায় তাদের ভদ্রভাবে চলে যেতে বলা হয়েছিল। কাউকে হেনস্তা করা হয়নি এবং ওই নারীর সঙ্গে তিনি কোনো কথাই বলেননি।


ঘটনার পর শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। একই ঘটনায় হল প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রদল। পাশাপাশি বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে রোববার সকালে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের মাঠে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেন। কর্মসূচিতে অংশ নেন কবি সুফিয়া কামাল হল সংসদের সহসভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রীসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। ম্যাচ শেষে তারা প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি দেন।


শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাবেক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার কোনো এখতিয়ার হল সংসদের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হল প্রশাসনের। বর্তমান বা সাবেক শিক্ষার্থীদের প্রবেশের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম