ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

#

স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০২২,  4:47 PM

news image

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসবে এ ট্রফি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্মোচন করা হবে সোনালি সেই ট্রফি। যেখানে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও। মরুর বুকে বিশ্বকাপ। যা এক করে তিন হাজার নয়শ কিলোমিটার দূরে থাকা লাল-সবুজের বাংলাদেশকে। বাঙালি দ্বিখণ্ডিত হয় হলুদ আর আকাশী নীল জার্সিতে। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার ক্ষণগণনা চলছে! বাঙালির বিশ্বকাপ উন্মাদনা দ্বিগুণ করার মতোই ঘটনা ঘটছে এবার।

৮ জুন ৩৬ ঘণ্টার সফরে বাংলাদেশে আসছে বিশ্বকাপের সোনালি ট্রফি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে বৈঠক করে স্মারক উপহারও দিয়েছে বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা। খুশির কারণ বাড়তে পারে, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে নাকি এবার কেবল বাংলাদেশেই আসছে এ ট্রফি। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'ভারত-পাকিস্তান বাদ দিয়ে এবার আমাদের দেশেই আসছে বিশ্বকাপ ট্রফি। আমরা খুব ভাগ্যবান। ৮ তারিখ সকালে আসবে ট্রফিটি।' এই পুরো সফরে বেশ কয়েক জায়গায় যাবে বিশ্বকাপ ট্রফি। প্রথমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে ট্রফি নিয়ে আসা ফিফা অফিশিয়ালরা। তারপর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাঁকজমক এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্মোচন করা হবে সোনালি সেই ট্রফি। আসবেন তারকারা। হবে কনসার্ট। যেখানে এসে দেখতে পারবেন সাধারণ দর্শকরা।  ট্যুর শেষ করে ৯ জুন রাতে চলে যাবে বিশ্বকাপ ট্রফি। তবে তার আগে যে ফুটবল উন্মাদনার বীজ বপন করে যাবে বাঙালির মনে, তা আর বলার অপেক্ষা রাখে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম