ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’ কৃষক কার্ডে বছরে ২ হাজার টাকা প্রণোদনা পাবেন প্রান্তিক চাষিরা 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হবে ১ জুলাই সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮ দেশে সোনার দাম বাড়লো ভরিতে ২২১৬ টাকা দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের নতুন তালিকায় ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

ডেঙ্গুতে প্রাণ গেল দুই পুলিশ সদস্যের, আক্রান্ত আরও অর্ধশতাধিক

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩,  10:42 AM

news image

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির আরও অর্ধশতাধিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া দুই সদস্য হলেন- হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আমাদের দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম