ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৬,  7:55 PM

news image

মিরপুরে প্রথম ওয়ানডের জন্য মিডিয়াকর্মীদের কাছে প্রথমে যে একাদশ পাঠিয়েছিল সেখানে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। তবে টসের আগমুহূর্তে মোস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পান শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচের আগে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন এই টাইগার পেসার। রোববার (১৮ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে শরিফুল বলেন, ওয়ার্মআপের সময়ই জানলাম আমি খেলব। টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয়। তখন ড্রেসিংরুমে গিয়ে প্রস্তুতি নিই। রিশাদও বলছিল হয়তো এটা তোমার রিজিক। আমিও সেভাবেই নিয়েছি। তিনি বলেন, সুযোগ যেভাবেই আসুক, পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুত থাকতে হয়। আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই। ম্যাচের আগে খুব অল্প সময় পেলেও দ্রুত নিজেকে প্রস্তুত করে ফেলেন শরিফুল। তার ভাষ্য, আমি রান-আপ নিয়েছি, ওয়ার্মআপ বল করেছি, তারপর খেলতে নেমেছি। আলহামদুলিল্লাহ, যেটুকু করার চেষ্টা করেছি। উইকেট প্রসঙ্গে শরিফুল বলেন, মিরপুরের উইকেট প্রত্যাশার তুলনায় ভিন্ন আচরণ করেছে। আমরা যেমনটা আশা করেছিলাম, উইকেট একটু ডিফারেন্ট ছিল। তবে যেরকমই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। প্রথম ম্যাচে হার নিয়ে হতাশা থাকলেও দল হিসেবে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখিয়েছেন শরিফুল। তার মতে, ক্রিকেট এমনই খেলা যেখানে এক ইউনিট ভালো করলে অন্য ইউনিট ব্যর্থ হতে পারে। তিনি বলেন, আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, ব্যাটসম্যানদের জন্য সহজ হতো। তবে আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম