ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

জেএসসি পরীক্ষা : শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১,  4:58 PM

news image

এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) শিক্ষার্থীদের সনদ পেতে অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ফরম পূরণ করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়,

২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে। ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না। এর আগে গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এতে ফরম পূরণের সময়সীমা বেধে দেওয়া হয়েছিল গত ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা বাতিল করে অটো পাস দেয় সরকার। তবে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ পেতে অনলাইনে ফরম পূরণ করতে বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম