ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১ জুন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২২,  3:15 PM

news image

চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত ১ জুন। সেদিন দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের বৈঠক ডাকা হয়েছে। সেখানে জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (২৯ মে) বিকেলে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,

ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন ও কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন। তপন কুমার সরকার বলেন, চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। আগামী ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। ২২ আগস্ট শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, যা শেষ হবে অক্টোবরের শেষ দিকে। এরপর বছরের বাকি সময়ে জেএসসি-জেডিসির ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন সম্ভব হবে না। তিনি আরও বলেন, গত দুই বছর অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়নি। আগামী বছর থেকে নতুন কারিকুলাম অনুযায়ী অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা থাকবে না। ক্লাস মূল্যায়নের মাধ্যমে তাদের পরবর্তী ক্লাসে তোলা হবে। এসব বিষয়ে গুরুত্ব দিয়ে চলতি বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করা হয়েছে। আমরা অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কাজ চালিয়ে যাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা নিতে বলা হলে দিনরাত পরিশ্রম করে সেটি নেওয়া হবে। তবে সে সম্ভাবনা অনেক কম বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম