ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দল থেকে সরে গেলেন লুকাকু

#

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ, ২০২৬,  5:04 PM

news image

বিশ্বকাপের আগে সময় খুব বেশি বাকি নেই। এদিকে মৌসুম জুড়ে চোট ভীষণ ভোগাচ্ছে। তাই ফিটনেস নিয়ে কাজ করার উদ্দেশে জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোমেলু লুকাকু। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথ আয়োজনে বসবে এবারের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য শেষ ধাপের প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্রে দুই স্বাগতিকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর, মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই ছিলেন লুকাকু; কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমের শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন বাইরে ছিলেন লুকাকু। চোট কাটিয়ে ফিরলেও পরে ভুগেছেন ফিটনেস সমস্যায়। চরম ভোগান্তির মৌসুমে নাপোলির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন, সময়ের হিসেবে মাত্র ৬৪ মিনিট। দেশের হয়ে সবশেষ গত বছরের জুনে খেলেন ৩২ বছর বয়সী লুকাকু, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে। ওই মাচে একটি গোলও করেন তিনি। বেলজিয়ামের পরের ছয়টি ম্যাচে ওই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা তারকা। আক্রমণভাগে আরও দুজনকে হারিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটি। নিতম্বে অস্ত্রোপচারের পর আর্সেনালের অভিজ্ঞ ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসাড সেরে উঠলেও, তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আর একইরকম অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি ক্লাব ব্রুজের অ্যাটাকিং মিডফিল্ডার হান্স ভানাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম