ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৩,  7:05 PM

news image

জয়পুরহাটে একই ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। অন্যদিকে একই দিন সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ের সামনে একই ট্রেনের ধাক্কায় দুর্গা রানী নামে এক বৃদ্ধা নিহত হন। দুর্গা রানী শহরের নতুন হাটের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম