ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

জগন্নাথ হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

#

ঢাবি প্রতিনিধি:

২৩ নভেম্বর, ২০২২,  12:10 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে লিমন কুমার রায় (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ রাইজিংবিডিকে বিষয়টি জানিয়ে বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জানা গেছে, মুমূর্ষু অবস্থায় লিমনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঢাবির ছাত্ররা তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসেন। তারা জানিয়েছেন, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে যায় লিমন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম