ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

#

ক্রীড়া প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৬,  5:02 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেকে সামনে রেখে বাংলাদেশ দলে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান। সিরিজে সমতা ফেরানোর দিনই ঘোষণা করা হয়েছে শেষ ম্যাচের স্কোয়াড। প্রথম দুই ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তানজিমকে দলে অন্তর্ভুক্ত করা হলেও কাউকে বাদ দেওয়া হয়নি, ফলে শেষ ম্যাচে ১৬ সদস্যের দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন এই ২৩ বছর বয়সী পেসার। সবশেষ তিনি খেলেছেন গত ৫ ফেব্রুয়ারি অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে। ওয়ানডে ক্রিকেটে তার সর্বশেষ উপস্থিতি ছিল গত বছরের অক্টোবরে। ব্যাটিংয়ে টানা ব্যর্থতার পরও দলে জায়গা ধরে রেখেছেন আফিফ হোসেন। টানা ১৭ ম্যাচে ফিফটি না পেলেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে, যদিও দ্বিতীয় ম্যাচে একাদশে ছিলেন না তিনি। অন্যদিকে, দীর্ঘদিন পর ফিফটির দেখা পাওয়া নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে ৫০ রান করার পর ক্র্যাম্পে পড়ে মাঠ ছাড়েন। তবুও তিনি আছেন চূড়ান্ত স্কোয়াডে। হাঁটুর চোটে প্রথম ম্যাচ শুরুর আগে ছিটকে পড়া অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি, তবে তাকেও রাখা হয়েছে দলে। সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের জয় পায় নিউজিল্যান্ড, কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সমতায় ফেরে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া বৃহস্পতিবারের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম