ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চার বছরের চুক্তিতে ইতালির নতুন কোচ হচ্ছেন পিরলো

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২৬,  5:33 PM

news image

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ৪৭ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিরলো। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ ছিলেন তিনি। তার অধীনেই ক্লাবটি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছিল।

পিরলোর সঙ্গে চুক্তির খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। রয়টার্সের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ ইতালির দায়িত্ব নিতে রাজি হননি।

গত এপ্রিলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন ইতালির তৎকালীন প্রধান কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধান শুরু করে এফআইজিসি।

পিরলো ও গার্দিওলার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত ইতালির দায়িত্ব যাচ্ছে দেশটিরই বিশ্বকাপজয়ী সাবেক তারকা আন্দ্রে পিরলোর হাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম