ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

#

১০ সেপ্টেম্বর, ২০২৬,  3:50 PM

news image

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মোঃ তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার (মহিলা) মোছাম্মৎ কোহিনুর বেগম  সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে আটক করেন।


আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাকিব (২৬), পিতা-মোঃ আকবর আলী, মাতা-মোছাম্মৎ সালেহা বেগম, সাং-শাহবাজপুর, ডাকঘর-শাহবাজপুর, জেলা-জামালপুর এবং মোঃ ফিরোজ মিয়া (১৫), পিতা-মোঃ শফিকুল, মাতা-মোছাম্মৎ মনোয়ারা বেগম, সাং-তালুক জামিয়া, থানা-সদর, জেলা-গাইবান্ধা।


পরবর্তীতে আটক দুই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।


তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ধরনের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম