ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  12:54 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (৭ এপ্রিল) সরেজমিনে ঘুরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। এর আগে, রোববার (৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখা হবে। অনুরূপভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে। এ সময় সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের কর্মসূচি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়টি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সমাবেশ ডেকেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ সমাবেশ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে, দেশের বিভিন্ন স্কুল ও কলেজেও আজ ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নয়।  খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানটির এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়মিত কোনো ক্লাস হচ্ছে না। স্কুলে কিছু শিক্ষার্থী এসেছিল। তাদের নিয়ে ফিলিস্তিন বিষয়ে আলোচনা করা হয়। আর কলেজে শিক্ষার্থীরা আসেনি। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। রোববার (৬ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। রোববার রাতেই এ কর্মসূচির বিষয়ে নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংহতি সমাবেশ করবে শিক্ষক সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম