ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৩,  4:38 PM

news image

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ কর্মীর লাশ খুঁজে না পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসে। রাতে নিহতের স্ত্রী মিটেনা চাকমা তার স্বামীর লাশ নিয়ে দিঘীনালা হাসপাতালে হাজির হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাশেদুল ইসালাম জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই ত্রিদিবের মৃত্যু হয়েছে। তার বুকে ও কোমগে গুলির চিহ্ন রয়েছে। ওসি মোহম্মাদ আলী জানান, খবর পেয়ে পুলিশ লাশটি পুলিশি হেফাজতে নেয়। তিনি আরো জানান, আজ বুধবার  ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  জানা গেছে, দিঘীনালার দুর্গম পুকুরঘাট এলাকায় ত্রিদিব চাকমা (৪২) নামে এক ইউপিডিএফ কর্মী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। নিহতের বাড়ি দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামে। তার পিতার নাম দেবেন্দ্র চাকমা। এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের  (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিহত ত্রিদিব চাকমাকে তাদের কর্মী বলে উল্লেখ করে এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম