ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্যারিবিয়দের বিপক্ষে ছোট ফরম্যাটে আজ মাঠে নামছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০২২,  1:08 PM

news image

টেস্টে ভরাডুবি ও ভয়ঙ্কর সমুদ্রযাত্রা কাটিয়ে আজ টি টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। সফরে সাদা পোষাকে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হলেও ক্যারিবিয়দের বিপক্ষে ছোট ফরম্যাটে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। টেস্টের পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ফরম্যাটের একাদশেও দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। উইন্ডসর পার্কে রাত সাড়ে এগারোটায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি। আটলান্টিকের ভয়ঙ্কর সমুদ্রযাত্রা শেষ হলেও ক্যারিবিয় দ্বীপপুঞ্জে এখনও চ্যালেঞ্জ বাকি বাংলাদেশের। টেস্টে ধবলধোলাইয়ের গ্লানি নিয়েই এবার স্বাগতিকদের বিপক্ষে নামতে হচ্ছে টি টোয়েন্টিতে। যে ফরম্যাটে আরও ভয়ঙ্কর ম্যান ইন মেরুন। প্রস্তুতিতে ঘাটতি রেখেই নতুন ফরম্যাটে নামতে হচ্ছে টিম টাইগার্সকে।

একদিকে দীর্ঘ আর অস্বস্তিকর নৌ ভ্রমণ তার উপর বৃষ্টির বাগড়া। ম্যাচ ভেন্যু ডমিনিকায় ব্যাট বল হাতে নামাই হয়নি সাকিব-লিটনদের। তবে বদলে যাওয়া ফরম্যাটে ভাগ্য বদলাতে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ।  বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-টোয়েন্টিতেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসাথে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি। টি টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। শেষ ৫ সিরিজে জিতেছে মাত্র একটিতে। বাংলাদেশের দু:স্বপ্নের শুরু সেই বিশ্বকাপ থেকে। এরপর ঘরের মাঠে পাকিস্তানের পর আফগানদের সঙ্গেও জেতা হয়নি সিরিজ। তবে ভেন্যুটা উইন্ডসর পার্ক বলে আশা খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, আজকে আমি আর সাকিব বাসে আসার সময় ওই সময়কার কথাগুলো বলছিলাম। আমি যখন ড্রেসিংরুমে ঢুকলাম তখন সাকিবকে বলছিলাম- এখানে এভাবে খেলে এভাবে জিতেছিলাম। এটা (অতীত রেকর্ড) সবসময়ই ভালো অনুভূতি দেয়। তবে একইসঙ্গে এটা অনেক আগের কথা। এখন হয়ত এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু। ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে মরিয়া সফরকারি একাদশে আসতে পারে পরিবর্তন। টেস্টের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফের টি টোয়েন্টিতে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ওপেনিংয়ে মুনিম শাহরিয়ার তার সঙ্গী হলে ওয়ান ডাউনে নেমে যেতে পারেন লিটন দাস। ক্যারিবিয় বধে মোস্তাফিজ-তাসকিন-শরিফুলকে নিয়ে পেস ত্রয়ীর কৌশলেও হাটতে পারে টিম বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, মুনিম এখনো দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। বিশ্বকাপের আগে আমরা আরো ১০-১২টি ম্যাচ খেলব। ওরা যেন যথেষ্ট সুযোগ পায়। ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্যও ভালো, দলের জন্যও ভালো। প্রায় ৫ বছর পর সমুদ্র ঘেঁষা উইন্ডসর পার্কে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। জয় দিয়ে যেখান থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান মাহমুদউল্লাহ। বদলে দিতে চান বিদেশের মাটিতে ব্যর্থতার ইতিহাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম