ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কোহলির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ওপেনার

#

স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০২৬,  5:42 PM

news image

টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে আছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগে দ্বিতীয় ম্যাচেই নিজের আসল রূপ দেখিয়ে নজর কাড়লেন তিনি। ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করলেন বিরাট কোহলি ও রাইলি রুশোর রেকর্ড। গতকাল মুলতানের বিপক্ষে আগে ব্যাট করে প্রতিপক্ষ দল তোলে ২২৫ রান। বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফারহান। ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৮টি ছক্কার ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২০ বলে ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। তাদের দাপটে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মুলতান। এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম শতক পূর্ণ করলেন ফারহান। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন শুধু বাবর আজম, যার সেঞ্চুরি ১১টি। অন্যদিকে, ২২টি শতক নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ক্রিস গেইল। মাত্র ১৬৬ ম্যাচেই ৯টি সেঞ্চুরি করেছেন ফারহান। যেখানে একই সংখ্যক সেঞ্চুরিতে পৌঁছাতে কোহলির লেগেছে ৪১৫ ম্যাচ এবং রুশোর ৩৯৩ ম্যাচ।  সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বমঞ্চেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ফারহান। এক আসরে দুটি সেঞ্চুরি করার পাশাপাশি ছয় ইনিংসে ৩৮৩ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সেই দুর্দান্ত ফর্মই এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও ধরে রাখলেন এই ডানহাতি ব্যাটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম