ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য

কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২৬,  3:09 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রোববার (৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার।


নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান নাবিলা। সেখানে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। শনিবার বিকেলে চারজন মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।


দুর্ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম