ঢাকা ০৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী রাজশাহীতে ধানক্ষেত থেকে ঝলসানো লাশ উদ্ধার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা জাতীয়করণ বিবেচনায় ১৭ স্কুল-কলেজ, তথ্য চেয়েছে সরকার বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের

রাজশাহীতে ধানক্ষেত থেকে ঝলসানো লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৬,  11:37 AM

news image

রাজশাহীর তানোর উপজেলায় ধানক্ষেতের আইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।


শনিবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানের একটি ডিপের পাশে ধানক্ষেতের আইলে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।


স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সেচপাম্পের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তার মৃত্যু হতে পারে। লাশের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।


তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম