ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৬,  2:28 PM

news image

চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত আমন মৌসুমের তুলনায় এক টাকা কমে সিদ্ধ চাল ও আতপ চাল এবং এক টাকা বেশিতে আমন ধান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।


তিনি বলেন, আমন ধান সংগ্রহ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, এই কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


এ মৌসুমে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল এবং ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম