ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৪,  4:01 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার (১৭ মে) রাতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ওই হামলার ঘটনায় বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। আজ রোববার (১৯ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ওভারসিস করেসপনডেন্ট বাংলাদেশে (ওক্যাব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।’ কিরগিজস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,

‘উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। (উজবেকিস্তান) দূতাবাস ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগের নম্বর শেয়ার করেছে।’ উজবেকিস্তানে দূতাবাসের মাধ্যমে সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম