ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩ রোজার ঈদ কবে, চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ ২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪ কাবুলে পাকিস্তানের হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

#

স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১,  11:19 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট ও দেশটির প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আপাতত তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তার দ্বিতীয়বার পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে।

তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রাতেই সৌরভকে ওই হাসপাতালে নিযে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন। তবে শেষপর্যন্ত তার চিকিৎসা হাসপাতালে হবে নাকি বাড়িতে এনে তাঁকে নিভৃতবাসে রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তার চিকিৎসা হোক। কীভাবে এবং কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ এবং বিদেশের কিছু শহর সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বাই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। তবে করোনায় আক্রান্ত হলেও সৌরভ স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এর পর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দ্বিতীয়বার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। পুরোদমে কাজও শুরু করে দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে ইংল্যান্ড যান। আইপিএল-এর প্রথম পর্বে ভারতের বিভিন্ন মাঠে তিনি ছিলেন। দ্বিতীয় পর্বে দুবাইতেও যান একাধিকবার। এর মাঝে সৌরভের দাদা স্নেহাশিসের কোভিড হয়। সেই সময় প্রায় এক সপ্তাহ বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। কোভিড পরীক্ষাও করান। সেই রিপোর্ট নেগেটিভ আসে। স্নেহাশিসকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিছু দিন হাসপাতালে থাকার পরে ছাড়া পান বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি’র সচিব। তার আগে স্নেহাশিসের স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িরও কোভিড হয়েছিল। সেপ্টেম্বরে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় কোভিড আক্রান্ত হন। তাকেও সেই সময় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু দিন থাকার পরে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে কোভিডের প্রকোপ খানিকটা কমে যাওয়ার পর সৌরভ বিভিন্ন শুটিংয়ের কাজ শুরু করেছিলেন। করোনা পরীক্ষায় সৌরভ কোভিড পজিটিভ হওয়ার পর তার অন্যান্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা মত দেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর। এরপর সোমবার রাতে সৌরভকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্র: আনন্দবাজার


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম