ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২২,  8:10 PM

news image

চোটের ধাক্কায় তিন জনকে হারিয়ে দলের আকার হয়ে পড়েছিল ছোট। শক্তি বাড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদকে। শুরুতে দেওয়া ১৫ সদস‍্যের দল থেকে দুই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও শহিদুল ইসলাম এবং মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলি চৌধুরি ছিটকে যান। এতে কার্যত কেবল ১২ জন ছিলেন টি-টোয়েন্টি দলে। ২০১৮ সালের ডিসেম্বর সবশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন মিরাজ। এই সংস্করণে জাতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রমও করছিলেন তিনি। উন্নতির আভাস দেন বিপিএলের সবশেষ আসরে। এবার কাঙ্ক্ষিত সুযোগও পেয়ে গেলেন মিরাজ। টেস্ট ও ওয়ানডেতে জাতীয় দলে নিয়মিত মিরাজ। এবার টি-টোয়েন্টিতেও নিয়মিত হওয়ার চ‍্যালেঞ্জ নিচ্ছেন তিনি।

১৩ টি-টোয়েন্টিতে ১১৭.৫০ স্ট্রাইক রেট ও ১০.৪৪ গড়ে তার রান ৯৪। সর্বোচ্চ অপরাজিত ১৯। উইকেট নিয়েছেন কেবল চারটি, ৮২.৫০ গড়ে। ওভার প্রতি গুনেছেন ৯-এর বেশি রান। চোট না থাকলে তিন সংস্করণেই এখন নিয়মিত পেসার তাসকিন। দক্ষিণ আফ্রিকায় পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন তিনি। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ৩৩ টি-টোয়েন্টির সবশেষটি খেলেন তাসকিন। চোটের জন‍্য সফরের আগেই ছিটকে যান শহিদুল। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন‍্য প্রস্তুত নন সাইফ, তাই শুরুতে দলে রাখা হলেও পরে সরিয়ে নেওয়া হয় তার নাম। আর সফরের শুরুতে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচের প্রথম দিন চোট পাওয়ায় লম্বা সময়ের জন‍্য ছিটকে যান ইয়াসির। আগামী শনিবার ও রোববার ডমিনিকার উইন্ডসর পার্কে হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। ৭ জুলাই গায়ানা স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।  

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম