ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানালেন মাউশি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  10:34 AM

news image

আগামী বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি গণমাধ্যমকে বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে। করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ দুই পাবলিক পরীক্ষা বিলম্ব করে আয়োজন করা হচ্ছে। সাধারণ সময়ে এসএসসি ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি এপ্রিল মাসে আয়োজন করা হয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম