ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এসএসসির ফল প্রকাশ আগামী মাসের শেষ সপ্তাহে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২২,  8:39 PM

news image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন ফলাফল প্রকাশ হতে পারে। গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। জানা গেছে, এরই মধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও আবার শেষ ধাপে উত্তরপত্র মূল্যায়ন যাচাই করা হচ্ছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। তিনি বলেন, ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। এরপর সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ হবে। এ বছর ১১টি বোর্ডের অধিনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম