ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার মুখ খুললেন লিটন দাসের স্ত্রী

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২১,  8:46 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের উইকেট কিপার ও ব্যাটার লিটন দাস একবারেই ফর্মে নেই। বেশ কয়েকটি ম্যাচে তার ব্যাট থেকে রান আসেনি। তবে গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) উইন্ডিজের বিপক্ষে রান পেলেও ইনিংস ছিল ধীরগতির। তাই লিটনকে নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যনে লিটন দাসকে নিয়ে নানারকম ট্রল করা হচ্ছে। গতকাল দেশের কয়েকটি ই-কমার্সের ফেসবুক পেজ লিটনের রান সংখ্যার ওপরে ডিসকাউন্ট ঘোষণা দেয় তারা। এই ঘটনা ভালোভাবে গ্রহণ করতে পারেননি লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। নিজের সোশ্যাল সাইট অ্যাকাউন্টে তিনি এর প্রতিবাদ জানান।সঞ্চিতা লিখেছেন, "ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেট আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে ফেলি! একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার!" এবারের বিশ্বকাপের আসরে বাংলাদেশ ক্রিকেট দলে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দুদিন আগেই এক ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালের কঠোর সমালোচনা করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর জবাব দিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন মুর্তজা। এবার মাঠে নেমে গেলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনিও দিলেন সমালোচকদের জবাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম