ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

এইচএসসি পরীক্ষা : বিএনপিকে আন্দোলন পেছানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  12:55 PM

news image

আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বুধবার (২৬ অক্টোবর) সকালে যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবে না। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছে, তারাই তো দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তাদের মায়া কান্না, হাস্যকর। শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোট খাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রূপান্তর দরকার। সে জন্য কারিকুলাম যুগোপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসঙ্গে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মোদ্দকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়। পরে শিক্ষামন্ত্রী যশোরের ঝিকরগাছা উপজেলার ড. মশিউর রহমান মহিলা কলেজ পরিদর্শন যান এবং বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দিবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম