ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু

এইচএসসির ফল ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  9:08 PM

news image

এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এসময়ের মধ্যে ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে আগামী দু-একদিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রস্তাবে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) সৈয়দ ইমামুল হোসেন বুধবার জাগো নিউজকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এইচএসসির ফল ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বুধবার জাগো নিউজকে বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আগামী শনি অথবা রোববার ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম