ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

এইচএসসির পরীক্ষাকেন্দ্রে নিয়ে নির্দেশনার চিঠি স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৬,  5:00 PM

news image

আগামী ২ জুলাই থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও তাতে ইন্টারনেট সংযোগ চালুর রাখার নির্দেশ দিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্রগুলো কে বা কারা আনবেন, তাদের তথ্যও পাঠাতে বলা হয়েছিল। গত ১ জুন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি সব কেন্দ্রের সচিবকে পাঠানো হয়েছিল। একদিন পরই সেই চিঠি বাতিল করেছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম