ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

উয়েফা নেশন্স লিগ: ইংল্যান্ড-ইতালির ম্যাচ ড্র

#

স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০২২,  4:40 PM

news image

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড-ইতালির ম্যাচটি ছিল উত্তেনায় ঠাসা। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের এই লড়াইয়ে শেষ পর্যন্ত হারেনি কোনো দলই। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। গতকাল শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সব কিছুই ছিল, শুধু ছিল না গোল। আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলে গোল আদায় করতে পারেনি কোনো দলই। তবে এদিন ড্র করলেও ইতালি পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে আছে। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ইংল্যান্ড। আসরে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে ইতালির শুরুটাও হয়েছে ড্র দিয়ে। আরেক ফেভারিট জার্মানির সঙ্গে ১-১ গোলের সমতায় প্রথম ম্যাচ শেষ করেছিল।

অবশ্য দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় তারা। তবে ইংল্যান্ডের ভালো কাটছেই না। প্রথম ম্যাচে তারা হাঙ্গেরির কাছে এক গোলে হারে। আর দ্বিতীয় ম্যাচে জার্মানির সর্ঙ্গে ১-১ গোলে ড্র করে। দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে আসরের অন্যতম ফেভারিট দল জার্মানি। প্রথম দুই ম্যাচের হতাশা গ্রুপের তৃতীয় ম্যাচেও অব্যাহত রেখেছে তারা।  তাই গ্রুপে অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় জলাৎ নওজের গোলে প্রথমে এগিয়ে যায় হাঙ্গেরি। ম্যাচের ৬ মিনিটে দারুণ এক শটে বল জালে পাঠান নওজ (১-০)। সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি জার্মানির। ৯ মিনিটে ইয়োনাস হফমান খেলার সমতায় ফেরান। মাঝমাঠ থেকে পাওয়া বল পেয়ে আলতো শটে জালে জড়ান তিনি (১-১)। এই ড্রয়ে টানা তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি নিজেদের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। আর ইংল্যান্ড মুখোমুখি হবে হাঙ্গেরির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম