ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি হরমুজের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের

ঈদের ছুটি শেষে ডুয়েট খুলেছে

#

০৮ জুন, ২০২৬,  11:06 AM

news image

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) রবিবার থেকে খুলেছে। ঈদের ছুটির আগে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ শাটডাউট কর্মসূচি ছিল। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।  রবিবার বিকেল পর্যন্ত ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ছিল শান্ত। উপাচার্য বিরোধী কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চলেছে স্বাভাবিকভাবে। এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ডুয়েট ক্যাম্পাসেই অবস্থান করেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদ উদযাপন করেন। রবিবার তিনি তার অফিসে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। ঈদের ছুটি শেষে প্রথম দিনে অফিসে এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটসমূহের পরিচালক, অন্যান্য দপ্তরের পরিচালক, অফিস প্রধানবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা উপাচার্যের দপ্তরে এসে তাকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।  উপাচার্য বলেন, ঈদের ছুটিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে করণীয়, ক্যাম্পাসে সুষ্ঠু বজায় রাখাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।  উল্লেখ্য, গত ১৪ মে সরকার অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে। এ নিয়োগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করে আসছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম