ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০২৬,  5:17 PM

news image

হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের লজ্জাজনক হারের পর আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়েও ধাক্কা খেল বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল, আর তাদের টপকে সাত নম্বরে উঠে এসেছে পাকিস্তান।

হারারে একমাত্র টেস্টে মাত্র তিন দিনেই ইনিংস ও ৮৫ রানে হেরে যায় বাংলাদেশ। ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার দেখে সফরকারীরা। এই পরাজয়ের পর জিম্বাবুয়ের সংবাদপত্র এইচ-মেট্রো ব্যঙ্গাত্মক শিরোনাম করে ‘BANGLADEAD!’, যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের করুণ পারফরম্যান্সকে তুলে ধরা হয়েছে।

ম্যাচের আগে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৮, যেখানে পাকিস্তানের ছিল ৭৫। তবে হারারের পর বাংলাদেশের রেটিং নেমে হয়েছে ৭৩। ফলে এক ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে তারা, আর পাকিস্তান উঠে এসেছে সাত নম্বরে। মাত্র দেড় মাস আগেই ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।

হারারে টেস্টে পরিষ্কার ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় জিম্বাবুয়ে।

স্বাগতিকরা প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ২৭০ রানের বিশাল লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা আর ঘুরে দাঁড়াতে পারেননি। টপ অর্ডার থেকে মিডল অর্ডার- কেউই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ১৮৫ রানে গুটিয়ে যায় দল। ফলে ইনিংস ও ৮৫ রানের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় নাজমুল হোসেন শান্তর দলকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম