ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৬,  10:06 PM

news image

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। ঐতিহাসিক লর্ডসে আগামী ২৭ মে থেকে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি থেকে এই তথ্য উঠে এসেছে।

পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। সফরের শেষ ভাগে ইংলিশ নারীদের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা।

ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, আমরা লর্ডসে একটি একক টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।

২০১০ সালের পর এবারই প্রথম তারা আমাদের ঘরের মাঠে টেস্ট খেলতে আসছে। একই সাথে বাংলাদেশ নারী দলকে একটি সীমিত ওভারের সিরিজে আতিথ্য জানাতে পেরে আমরা আনন্দিত।

বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার সিরিজের সময়সূচী

বাংলাদেশ পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল

 


তারিখ ফরম্যাট ভেন্যু

২৮ মে – ১ জুন, ২০২৭ একমাত্র টেস্ট ম্যাচ লর্ডস, লন্ডন

বাংলাদেশ নারী দল বনাম ইংল্যান্ড নারী দল

টি-টোয়েন্টি সিরিজ (Vitality IT20)

তারিখ ম্যাচ ভেন্যু

৮ সেপ্টেম্বর, ২০২৭ ১ম টি-টোয়েন্টি নর্থহ্যাম্পটন

১০ সেপ্টেম্বর, ২০২৭ ২য় টি-টোয়েন্টি টনটন

১২ সেপ্টেম্বর, ২০২৭ ৩য় টি-টোয়েন্টি ওরচেস্টার


ওয়ানডে সিরিজ (Metro Bank ODI)

 

তারিখ ম্যাচ ভেন্যু

১৭ সেপ্টেম্বর, ২০২৭ ১ম ওয়ানডে হোভ

২১ সেপ্টেম্বর, ২০২৭ ২য় ওয়ানডে ক্যান্টারবেরি

২৪ সেপ্টেম্বর, ২০২৭ ৩য় ওয়ানডে চেমসফোর্ড

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম