ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৬,  7:54 PM

news image

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। এ জন্য ফিফার কাছে করা আর্জেন্টিনার অনুরোধ অনুমোদন করা হয়েছে। এর আগে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার জন্য ফিফার কাছে আবেদন করেছে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই নীল অ্যাওয়ে জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ডালাসে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় লিওনেল স্ক্যালোনির দল।

আর্জেন্টিনার ফুটবলে নানা কুসংস্কার ও সৌভাগ্য-সংক্রান্ত বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেক সমর্থকের ধারণা, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় দুই জয়ে নীল বা গাঢ় নীল জার্সি পরেছিল আর্জেন্টিনা। সেই কারণেই অনেকের কাছে এটি ‘সৌভাগ্যের জার্সি’ হিসেবে পরিচিত।

তবে জার্সি নির্বাচনের পেছনে বাস্তব কারণও রয়েছে। ফিফা এই সেমিফাইনালে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করায় নিয়ম অনুযায়ী আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি পরার সুযোগ তৈরি হয়েছে।

বুধবারের সেমিফাইনালে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলবে ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম