ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আম্পায়ারিং ছাড়ছেন আলিম দার

#

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:55 AM

news image

পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার দীর্ঘ প্রায় ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানে চলমান ঘরোয়া টুর্নামেন্টের মৌসুম শেষেই তিনি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। এর আগে ৫৬ বছর বয়সী এই পাক আম্পায়ারকে ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক প্যানেল থেকে সরিয়ে নেয় আইসিসি, যদিও এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার সুযোগ ছিল তার। সর্বশেষ এপ্রিলেও পাকিস্তান-নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন আলিম দার। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ওই মাসেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে। এরপর মে মাসে রয়েছে পিএসএল আসর। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে জাকজমকপূর্ণ বিদায় পেতে পারেন আলিম দার। অবসরের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে অভিজ্ঞ এই ক্রিকেট ম্যাচ পরিচালক জানান, ‘প্রায় ২৫ বছর আম্পায়ারিং ছিল আমার জীবনের অংশ। প্রজন্মের সেরা ক্রিকেটারদের কিছু দুর্দান্ত ম্যাচ পরিচালনার আকাঙ্ক্ষা আমার সবসময়ই ছিল। পুরো ক্যারিয়ারে আমি ম্যাচ পরিচালনায় পুরো পেশাদারিত্ব ধরে রাখতে চেষ্টা করেছি এবং বিশ্বের সবচেয়ে সেরা কিছু ম্যাচ অফিসিয়ালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।’ এর আগে সাম্প্রতিক সময়ে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন শেষে নিজের নামে ‘আলিম দার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। যার মাধ্যমে রক্তদাতা প্রতিষ্ঠান ও থ্যালাসেমিয়া রোগীদের সেবায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স প্রদান করা হবে। এ নিয়ে দার বলেন, ‘সব সেরা সময়ের শেষ সীমা রয়েছে। আমিও সেই সময়ে পৌঁছালে সামাজিক ও দাতব্য কাজে মনোযোগী হতে চাই। আমার হাসপাতাল প্রজেক্ট এবং অন্যান্য প্রচেষ্টা পূরণের কাছাকাছি রয়েছে, যার জন্য হৃদয় দিয়ে প্রয়োজনীয় সব ত্যাগ করতে রাজি আছি।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম