ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের আশা এখনও টিকে আছে: গার্দিওলা

#

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল, ২০২৬,  5:01 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে পেপ গার্দিওলার দল ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনালকে। আর তাতেই লিগ শিরোপার লড়াইটা দারুণভাবেই জমে উঠল। আর্সেনালের পয়েন্ট এখন ৭০, আর এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৬৭। জয়ের পর স্বস্তি ঝরছে পেপ গার্দিওলার কণ্ঠে।  বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমাদের আশা এখনও টিকে আছে। তবে সত্য এটাই যে, আমাদের সূচি ছিল ভয়াবহ এবং আমরা টেবিলের শীর্ষে নেই। এখন পর্যন্ত ওরাই ইংল্যান্ডের সেরা দল, তবে আমরা লড়াইটা শেষ পর্যন্ত টেনে নেওয়ার সুযোগ তৈরি করেছি।’ সম্প্রতি কারাবাও কাপেও সিটির কাছে হেরেছিল গানাররা। সেই হারের প্রতিশোধ নেওয়ার ক্ষুধা আজ আর্সেনালের খেলায় দেখা যায়নি বললেই চলে। গার্দিওলা এ প্রসঙ্গে বলেন, ‘ওরা আগের হারের ক্ষুধা নিয়ে এখানে এসেছিল, কিন্তু জয়টা আমাদেরই হলো। ওরা কতটা লড়াকু তা আমরা জানি, তবে আমরাও কম নই।’ ইতিহাদে সিটির জয়ের নায়ক রায়ান চেরকি ও আর্লিং হলান্ড। ম্যাচের পুরোটা সময় পজিশন ও আক্রমণে এগিয়ে থাকা শিষ্যদের অভিনন্দন জানিয়ে গার্দিওলা যোগ করেন, ‘পয়েন্ট টেবিলই সব বলে দিচ্ছে। তবে ফোকাস হারানো চলবে না। বুধবার আমাদের হাতে থাকা ম্যাচটি জিততে পারলে আমরা ওদের সমকক্ষ হতে পারব। যদিও সামনে এভারটন, ব্রেন্টফোর্ড বা ভিলার মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। সামনের পথটা আরও কঠিন হতে যাচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম