ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২২,  6:21 PM

news image

দেশে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত কয়েকদিন ধরে শনাক্ত হাজারের ওপরে। এমন অবস্থায় শিক্ষপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেনশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১০ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। আমরা স্বাস্থ্যবিধির ওপের জোর দিচ্ছি। পরিস্থিতি খারাপের দিকে গেলে পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য টিকা কার্যক্রম চলমান থাকবে। যাদের অন্তত এক ডোজ টিকাও নেওয়া হয়নি তারা ১২ তারিখের পর শিক্ষাপ্রতিষ্ঠানে না এসে অনলাইনে ক্লাস করতে হবে।তিনি বলেন,

যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোন টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে। এর আগে গতকাল ৯ (রোববার) রাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা শিক্ষামন্ত্রীকে নানা ধরনের পরামর্শ প্রদান করেন। বৈঠক সূত্রে জানা গেছে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেওয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। যারা এখনো টিকা নিতে পারেনি তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব না হলেও স্বাস্থ্যবিধি মেনে আপাতত তাদেরও ক্লাস চলমান থাকবে। এদিকে গত শনিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় সব শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম শেষ হবে এবং এরপর থেকেই টিকা না নেওয়া শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে না। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম