ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন

#

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০২৬,  4:29 PM

news image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে দারুণ এক জয় তুলে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ইতালির আতালান্তার মাঠে খেলতে নেমে গোল উৎসব করেছে বাভারিয়ানরা। স্বাগতিকদের ৬-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন। মঙ্গলবার আতালান্তার জিউইস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে। বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় বায়ার্ন। হ্যারি কেইনকে ছাড়াই একের পর এক আক্রমণে আতালান্তার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। সার্জি গ্যানাব্রির পাস পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসিপ স্টানিসিচ। এরপর ২২ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। তিন মিনিট পর আবারও আক্রমণে উঠে তৃতীয় গোলটি করেন গ্যানাব্রি। প্রথমার্ধ শেষ হয় বায়ার্নের ৩-০ গোলের লিডে। বিরতির পরও একই ছন্দে খেলতে থাকে জার্মান ক্লাবটি। ম্যাচের ৫২ মিনিটে লুইস দিয়াজের পাস থেকে গোল করেন নিকোলাস জ্যাকসন। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। আলফনসো ডেভিসের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান তিনি। এর কিছুক্ষণ পর বদলি নেমেই গোলের দেখা পান জামাল মুসিয়ালা। নিকোলাস জ্যাকসনের বাড়ানো বল আলতো টোকায় জালে পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন এই তরুণ মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে স্বাগতিকদের হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন মারিও পাসালিচ। ইনজুরি সময়ে তার গোলেই ব্যবধান কমে ৬-১ এ দাঁড়ায়। পুরো ম্যাচে আতালান্তা ছিল অনেকটাই নিষ্প্রভ। তাদের বল দখল ছিল ৩০ শতাংশেরও কম। আটটি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে বায়ার্ন ২৫টি শট নেয়, যার ১৩টিই ছিল লক্ষ্যে। এই বড় ব্যবধানে হারের ফলে শেষ আটে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেছে আতালান্তার। দ্বিতীয় লেগে তারা খেলবে বায়ার্ন মিউনিখের মাঠে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম