ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

আজ ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

#

১৩ মে, ২০২৩,  4:42 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবার ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৩৬৮ জন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৩৪ জন শিক্ষার্থী। এবারও দেশের ৮টি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে। ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর বহুনির্বাচনী এবং ৪০ নম্বর লিখিত। দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম