ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আজ এসএসসির কেন্দ্র পরিদর্শন করবেন না শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  10:21 AM

news image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষার কেন্দ্র এ বছর পরিদর্শন করতে যাবেন না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীতে একটি কেন্দ্র পরিদর্শন করে থাকেন শিক্ষামন্ত্রী। কিন্তু এ বছর তা করা হচ্ছে না। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এতে তার আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাওয়া হচ্ছে না। এ বছর প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম। এদিকে রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। মূলত, কয়েক দিনের বৃষ্টিপাত ও রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি পরিলক্ষিত হওয়ায় এই অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম