ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর শেষ সোহানের

#

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  4:47 PM

news image

আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়েছেন তিনি। এজন্য টি-টোয়েন্টি সিরিজের বাকি এক ম্যাচের সঙ্গে গোটা ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।রবিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার। বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফে সানি জানিয়েছেন, ‘আমরা সোহানের আঙুলে এক্সরে করিয়ে চিড় পেয়েছি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। এ জন্য সে শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারছে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম