ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আগামীকাল সমাহিত করা হবে ফুটবল রাজা পেলেকে

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  4:58 PM

news image

পেলের মৃত্যুতেই যেন থমকে রয়েছে পুরো ফুটবল বিশ্ব। মঙ্গলবার (৩ জানুয়ারি) সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকাতে সমাহিত করা হবে ফুটবলের রাজাকে। এর আগে সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পেলের মরদেহ নেয়া হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে, সেখানে শ্রদ্ধা জানাবে সাধারণ মানুষ।সান্তোসের যে মাঠে জীবনের সেরা মুহূর্তগুলো কাটিয়েছিলেন ফুটবলের রাজা। সোমবার হাসপাতাল থেকে সেই ভিলা বেলামিরোতে শেষ একবারের জন্য আনা হবে পেলের মরদেহ। এই স্টেডিয়ামে ফুটবল জীবনের সেরা ম্যাচগুলো খেলেছেন ফুটবলের 'কালো মানিক'। পেলের স্মৃতিবিজড়িত এই মাঠে তাকে শ্রদ্ধা জানাবেন ব্রাজিলের সাধারণ মানুষ। ভিলা বেলমিরোর এই মাঠে প্রতিপক্ষের জালে জড়িয়েছিলেন কত গোল।

এই স্টেডিয়ামের মাঝমাঠে রাখা হবে পেলের কফিন। এই কিংবদন্তির ১০ নম্বর জার্সির সঙ্গে মিল রেখে সোমবার সকাল ১০টা থেকে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবে তাকে। ২৪ ঘণ্টা পেলের মরদেহ রাখা হবে ভিলা বেলমিরোতে। এরপর পেলের কফিন নিয়ে শোভাযাত্রা করা হবে সান্তোসের বিভিন্ন রাস্তায়। সেখান থেকে পেলের মরদেহ নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়কে, যেখানে পেলের মা থাকেন। সোমবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকাতে। অনুরাগীরা সেখানেই শেষবারের মতো শ্রদ্ধা ও বিদায় জানাতে পারবেন এই কিংবদন্তিকে। এরপর পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। পেলে ১৯৪০ সালে সান্তোসের উত্তর-পূর্বের মিনাস গেরাইসের একটি শহর ট্রেস কোরাসেস-এ জন্মগ্রহণ করেন। তার বাবা ছোট একটি ক্লাবের খেলোয়াড় ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে পেলের আত্মপ্রকাশ ঘটে ফুটবল অঙ্গনে। এর পরের ইতিহাস সবারই জানা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম