ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ মে, ২০২৬,  6:14 PM

news image

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আকস্মিক সফরে ঢাকায় আসছেন। আজ মঙ্গলবার ঢাকায় এসে চার-পাঁচ দিন থাকার কথা রয়েছে তার। তবে ফুটবল-সংক্রান্ত বিষয় নয়, ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসছেন তিনি।

হামজা চৌধুরী ইংল্যান্ডে অত্যন্ত ব্যস্ত সময় কাটান। ফিফা উইন্ডো ছাড়া তার বাংলাদেশে তেমন আসার সুযোগ হয় না। ইংল্যান্ডে চলমান মৌসুম শেষ হওয়ায় সময় পাওয়ায় তিনি বাংলাদেশ আসছেন কমার্শিয়াল কাজে।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম হামজার আগমন সম্পর্কে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগত কারণে আসছেন। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নয়। তবে আমরা জেনেছি কমার্শিয়াল কাজে ঢাকায় তিনি চার-পাঁচ দিন অবস্থান করবেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ৫ জুন সান মারিনোতে। ওই ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে অনুশীলন শুরু হবে। হামজার সরাসরি সান মারিনোতে যাওয়ার কথা ছিল। আকস্মিক ঢাকায় আসায় বাফুফে কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচ ও অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম