ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

আইসিসির সর্বকালের সেরা ৫ অলরাউন্ডারের তালিকায় সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  6:39 PM

news image

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বুধবার (২৭ এপ্রিল) তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে। এতে ৪০৮ রেটিং নিয়ে তিনে জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সর্বকালের সেরা অলরাউন্ডারের এই তালিকায় সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। তার রেটিং পয়েন্ট ৫৫৭। এর পরেই আছেন আরেক পাকিস্তানি, তার রেটিং ৪১২। তবে আইসিসি সেই নামটা কার, সেটা দর্শকদের অনুমান করতে বলেছে। তিনে আছেন,


বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৪০৮। চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে আছেন আরেক অস্ট্রেলিয়ান, যদিও তার নাম উল্লেখ করেনি আইসিসি। পাঁচে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।  তার রেটিং ৩৬৩। পাঁচে ৩৬৩ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ভারতের যুবরাজ সিং। ছয় নম্বরে একজন শ্রীলঙ্কান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। নয়ে ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১১৯ উইকেট পেয়ে সবার শীর্ষে  আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীও সাকিব। ৩০ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন সাকিব।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম