ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

#

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  11:15 AM

news image

আইপিএলে যেখানে শেষ ডেভিড ওয়ার্নারের, সেখানেই শুরু পিএসএলের। সবশেষ দুই মৌসুমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ব্যাটার আর ফিরতে চান না আইপিএলে। এবারের পিএসএলে ওয়ার্নার ছিলেন করাচি কিংসের অধিনায়ক। গতকাল রাতে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশাল এক পোস্ট দেন। যার শেষটা ছিল, ‘ আমাদের যথাযথ নিরাপত্তা দেওয়ায় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ধন্যবাদ। ট্রাফিক জ্যামের মধ্যেও ধৈর্য ধরে দর্শকেরা ম্যাচ দেখতে এসেছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’ ওয়ার্নারের আবেগঘন বার্তা দেওয়ার পর এক ভক্ত মন্তব্য করেন, ‘পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে এলেই তোমার ভালো হবে।’ সেই ভক্তের মন্তব্যের পর আরও অনেকেই ওয়ার্নারকে আইপিএলে ফেরার পরামর্শ দিয়েছেন। এবার কৌশলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘এখন সেটার কোনো প্রয়োজন নেই।’ ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস এবার লিগ পর্বেই বিদায় নিয়েছে। ১০ ম্যাচে পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ১০ পয়েন্টের সঙ্গে -০.৮৬৯ নেট রানরেট নিয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে শেষ করে ওয়ার্নারের দল। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার গত রাতে ইনস্টাগ্রামে এক বার্তায় লেখেন, ‘ফলটা আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু দলের ভেতর যে উদ্দীপনা, দৃঢ়তা এবং মানসিকতা দেখেছি, তা অসাধারণ। দারুণ এক পরিবেশ ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা। আতিথেয়তার জন্য পিএসএলকে অসংখ্য ধন্যবাদ।’ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ১৮৪ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৪ সেঞ্চুরি ও ৬২ ফিফটিতে করেন ৬৫৬৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৪০.৫২ ও ১৩৯.৭৭। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম