ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অ্যাশেজ সিরিজ : স্টোকসের বোলিং নিয়ে দুর্ভাবনায় ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৩,  4:48 PM

news image

অ্যাশেজের বাকি আছে আর কেবল এক মাস। কিন্তু বেন স্টোকসের সামনে এখন বড় এক প্রশ্নবোধক চিহ্ন। ইংলিশ অধিনায়ক বোলিং করতে পারবেন তো? চোটের কারণে বোলিং নিয়ে স্টোকস ভুগছেন অনেক দিন ধরেই। তবে বেশ আগেই বলেছেন, এবারের অ্যাশেজে চতুর্থ পেসার হিসেবে দলে পুরোপুরি অবদান রাখতে তিনি মরিয়া। কিন্তু তার এখনকার অবস্থা থেকে আশার খবর খুব একটা নেই। তাকে অলরাউন্ডার হিসেবে পেতেই ১৬ কোটি ২৫ লাখ রুপিতে এবার দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দলের সেই আশা পূরণ হয়নি। চেন্নাইয়ের হয়ে প্রথম দুই ম্যাচে কেবল খেলতে পারেননি তিনি। রান করেন ৭ ও ৮। দুই ম্যাচে এক ওভার বোলিং করে রান দেন ১৮। এরপর পায়ের আঙুলের চোটে পড়ে।  পরে সেই চোট কাটিয়ে উঠলেও আরেকদফা চোট পান।

সেই চোটের ধরন অবশ্য পরিষ্কার করা হয়নি। শেষ পর্যন্ত সেটিও কাটিয়ে গত সপ্তাহ থেকে একাদশে নির্বাচনের জন্য বিবেচিত হওয়ার অবস্থায় আসেন তিনি। কিন্তু সুযোগ আর মেলেনি। চেন্নাইয়ের হয়ে বিদেশি হিসেবে মূলত একাদশে খেলছেন ডেভন কনওয়ে, মইন আলি, মাথিসা পাথিরানা ও মাহিশ থিকসানা।  চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং জানান, এখনও বোলিং করার মতো অবস্থায় নেই বলেই স্টোকসকে একাদশে রাখা যাচ্ছে না। তিনি জানান, বেনের (স্টোকস) বোলিং করা এখনও পর্যন্ত একটু চ্যালেঞ্জিং। তাকে দলে রাখা হয়েছে ব্যাটিংয়ের বিকল্প হিসেবে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইপিএলের প্রাথমিক পর্ব শেষেই ইংল্যান্ডে ফিরে যাবেন স্টোকস। প্লে অফে আর দলের সঙ্গে থাকবেন না তিনি। আগেই তিনি বলেছিলেন, ইংল্যান্ডের টেস্ট মৌসুম শুরুর আগে প্রস্তুতির জন্য নিজেকে পর্যাপ্ত সময় তিনি দেবেন।  এই সময়টুকুই এখন ইংল্যান্ডের আশা, যদি বোলিংয়ের জন্য তিনি ফিট হয়ে উঠতে পারেন। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ১ জুন থেকে শুরু ইংল্যান্ডের নতুন মৌসুম। অ্যাশেজ শুরু ১৬ জুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম