ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২২,  6:40 PM

news image

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি এবং উম্মে আহমেদ শিশিরের মা মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন সাকিবের শাশুড়ি শুক্রবার (৮ এপ্রিল) রাতে মারা গেছেন বলে সাকিব ও শিশিরের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালেই সাকিবের শাশুড়িসহ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। সে সময় শাশুড়িকে সিএমএইচে ভর্তি করা হয়।

আর সে কারণেই সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে, মা ও মেয়েদের শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। কারণ বড় মেয়ে আলাইনার স্কুল খেলে গেছে বলে জানা গেছে। তবে মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে যেতে পারেননি তার স্ত্রী শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তার শ্বশুর মুমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন দেশে ছিলেন। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা পাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম