ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অবশেষে হারের তেতো স্বাদ পেল স্পেন

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  4:19 PM

news image

ঘরের মাটিতে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের তেতো স্বাদ পেল স্পেন। উয়েফা ন্যাশনস লিগে সুইজারল্যান্ডের কাছে এই হারে গ্রুপের শীর্ষস্থানও খোলাও লুইস এনরিকের শিষ্যরা। লিগ 'এ'-তে গ্রুপ দুইয়ের এর ম্যাচে গতকাল রাতে সুইসদের কাছে ২-১ গোলে হেরে গেছে স্প্যানিশরা। ২১তম মিনিটে ম্যানুয়েল আকানজির গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর ৫৫তম মিনিটে জর্দি আলবার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু তিন মিনিট পরেই লক্ষ্যভেদ করে ফের সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। শেষ পর্যন্ত এই গোলটিই জয়সূচক সাব্যস্ত হয়। গ্রুপের আরেক ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক রিপাবলিককে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে তিনে সুইজারল্যান্ড এবং ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেক রিপাবলিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম